Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়া অঞ্চল তৃণমূলের সম্মেলন

বুধবার তৃণমূল কংগ্রেসের চোপড়া অঞ্চল কমিটির সম্মেলন হল। এদিন চোপড়ায় তৃণমূলের ব্লক কার্যালয়ের সামনে এই সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, উত্তর দিনাজপুর জেলার দলের মহিলা নেত্রী পম্পা সরকার সহ জেলা ও ব্লক নেতৃত্ব।

চোপড়া অঞ্চল তৃণমূলের সম্মেলন
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: বুধবার তৃণমূল কংগ্রেসের চোপড়া অঞ্চল কমিটির সম্মেলন হল। এদিন চোপড়ায় তৃণমূলের ব্লক কার্যালয়ের সামনে এই সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, উত্তর দিনাজপুর জেলার দলের মহিলা নেত্রী পম্পা সরকার সহ জেলা ও ব্লক নেতৃত্ব। সম্মেলন মঞ্চে প্রত্যেক বক্তাই চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন তুলে ধরেন। অঞ্চল সভাপতি তনয় কুণ্ডু বলেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাঁকে দেখেই মহিলারা দলে দলে এদিনের সম্মেলনে অংশ নেন। বিধায়ক বলেন, কর্মী-সমর্থকরা ২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই দলের হয়ে কাজে নেমেছেন তার প্রমাণ এদিনের সম্মেলনের উপস্থিতি। চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান বলেন, লোকসভা নির্বাচনে যা লিড ছিল, বিধানসভা নির্বাচনে তার তিনগুণ লিড দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ