সংবাদদাতা, চোপড়া: মঙ্গলবার চোপড়ায় নীলগাই উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চোপড়া পঞ্চায়েতের বাজারগছ এলাকায় চা বাগান ও আলু ওই নীলগাইটিকে দেখা যায়। এটিকে দেখতে পেয়ে গ্রামবাসীরা ভিড় জমাতে শুরু করেন। বেলার দিকে নীলগাইয়ের উদ্ধারের খবর চাউর হতেই বাজারগছ এলাকায় প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে।



