Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ায় সিপিএমের সম্মেলন

চোপড়ায় সিপিএমের সম্মেলন
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: সিপিএম চোপড়া ১ নম্বর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন হল রবিবার। চোপড়ার কালাগছের গুঞ্জুরিয়াগছ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে চোপড়া, সোনাপুর, হাপতিয়াগছ ও মাঝিয়ালি অঞ্চলের ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। ছিলেন সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন গুহ নিয়োগী, সুপ্রীতি ঘোষ মজুমদার প্রমুখ। সম্মেলনের পর কালাগছে মিছিলও হয়। সম্মেলন শেষে ১৯ জনের এরিয়া কমিটি গঠন হয়। এবং কার্তিক শীলকে ফের সম্পাদক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ