Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ায় সলিড ওয়েস্ট প্রকল্প গড়তে বাধা

চাপড়ায় সলিড ওয়েস্ট প্রকল্প গড়তে বাধা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ দেখতে এসে স্থানীয়দের বাধার মুখে পড়লেন প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার চাপড়া থানার বৃত্তিহুদা পঞ্চায়েতের চারাতলা এলাকায় এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবি, ওই এলাকায় তাঁরা বহুদিন ধরে চাষবাস করছেন। জায়গাটি তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। তার প্রমাণ রয়েছে। এই দাবি করার পর ব্লক প্রশাসন তাঁদের নথিপত্র দাখিল করার নির্দেশ দিয়েছে। চাপড়ার বিডিও সমীররঞ্জন মান্না বলেন, ওই জমিতে কিছু মানুষ চাষ করছেন। সেখানে একটি সরকারি প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত হয়েছে। ওঁদের দাবি, জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র রয়েছে। সেজন্য আমরা কাগজপত্র দেখানোর জন্য তাঁদের সাতদিন সময় দিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ