Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ায় রাস্তার কাজ বন্ধ গ্রামবাসীদের

চাপড়ায় রাস্তার কাজ বন্ধ গ্রামবাসীদের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নিয়ম না মেনে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সোমবার চাপড়া থানার সুটিয়া গ্রামে এঘটনা ঘটেছে। স্থানীয়রা সঠিকভাবে রাস্তা তৈরির দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন। পূর্তদপ্তরের উদ্যোগে চাপড়া থানার শোনপুকুর বাসস্ট্যান্ড থেকে হৃদয়পুর পঞ্চায়েতের সুটিয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা সংস্কার হচ্ছিল। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ তোলেন, শিডিউল মেনে কাজ হচ্ছে না। ১২ফুট চওড়া রাস্তা করার বদলে মাত্র ৯ ফুট চওড়া করেই ছেড়ে দেওয়া হচ্ছিল। এই অভিযোগে গ্রামবাসীরা এদিন কাজ বন্ধ করে দেন।
Advertisement
এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, রাস্তা সংস্কারের যে শিডিউল করা হয়েছিল, তা মেনে কাজ করা হচ্ছিল না। এমনকী, কাজের গুণগতমান খুব খারাপ ছিল। আমরা চাই, গ্রামের রাস্তা নিয়ম মেনেই তৈরি করা হোক। জেলা পরিষদের স্থানীয় সদস্যা অর্চনা ব্রহ্ম বলেন, ওখানে পূর্তদপ্তরের তরফে রাস্তা তৈরি হচ্ছিল। গ্রামবাসীরা ঠিকমতো রাস্তা না হওয়ার বিষয়ে অভিযোগ জানিয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
সম্পর্কিত সংবাদ