নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: খালের ধারের সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করা নিয়ে খোদ পঞ্চায়েত প্রধান প্রশাসনকে লিখিত অভিযোগ জানালেন। এটি চাপড়া ব্লকের কলিঙ্গ পঞ্চায়েতের পটিয়া গ্রামের ঘটনা। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও খালের ধারের সরকারি জমি দখল করে নির্মাণকার্য প্রশাসনের নজর এড়িয়ে গেল কীভাবে?
Advertisement
উল্লেখ্য, চাপড়া ব্লকের কলিঙ্গ পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে গিয়েছে কলিঙ্গ খাল। পটিয়া গ্রামের পাশ দিয়ে তা বয়ে গিয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, এলাকার বাসিন্দা রবিউল মণ্ডল ওই খালের একাংশ দখল করে বেআইনি নির্মাণ করছেন। যা নিয়ে পঞ্চায়েত প্রধানও সরব হয়েছেন। যদিও অভিযোগ স্বীকার করেছেন রবিউল মণ্ডল। তিনি বলেন, আমার জমির রেকর্ড আছে।
কলিঙ্গ পঞ্চায়েতের প্রধান উৎপল সরকার বলেন, আমার কাছে প্রথম অভিযোগ আসে যে খাস জমি দখল হয়ে যাচ্ছে। যারা দখল করে ঘর বানাচ্ছে তাদের আমি বহুবার সতর্ক করেছি। ওরা জোর করে ঘর করছে। আমি তাই প্রশাসনের কাছে অভিযোগ করেছি। কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। সেইমতো চাপড়ার বিডিও এবং বিএলএলআরওকে তদন্ত করতে বলা হয়েছে।