Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ায় জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু

চোপড়ায় জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: জাতীয় সড়ক সংস্কার শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এর জেরে চরম ভোগান্তি পোহাতে হয় দূরপাল্লার গাড়ি সহ সাধারণ মানুষকে। অভিযোগ, জাতীয় সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকত। চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বেহাল দশায় ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যেও। অবশেষে সড়ক সংস্কার শুরু হয়েছে সুভাষনগর এলাকায়। এদিকে কাজ শুরু হওয়ায় যানজট বেড়েছে। স্থানীয়দের মতে, রাতে কাজ হলে যানজট সমস্যা এড়ানো যাবে। চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান বলেন, জাতীয় সড়ক সংস্কারের ব্যাপারে বেশ কয়েকবার ব্লক প্রশাসনের মাধ্যমে সড়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কাজ শুরু হয়েছে। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী হাফিজুল ইসলাম, বাসিন্দা জয়দেব সিংহ প্রমুখ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ