Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ায় জখম ৬, গ্রেপ্তার ৩  

চোপড়ায় জখম ৬, গ্রেপ্তার ৩
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হলেন ৬ জন। রবিবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষ হয় চোপড়া থানার মেরধাবস্তি গ্রামে। আহতদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক জমি নিয়ে মেরধাবস্তি গ্রামের বাসিন্দা দুই ভাই মহম্মদ বদির ও ইসলামউদ্দিনের পরিবারের মধ্যে জমি নিয়ে বচসার জেরেই এই ঘটনা। দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ