Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ায় ড্রেন তৈরি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি

চাপড়ায় ড্রেন তৈরি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রবিবার চাপড়ায় ড্রেন তৈরি করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা ছড়াল। উভয় গোষ্ঠীই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ চাপড়া থানার শিকড়া সর্দারপাড়া এলাকায় সরকারি ড্রেন তৈরির কাজ চলছিল। কিন্তু সেই ড্রেন তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। যার প্রতিবাদ করেন আইএসএফ থেকে জিতে তৃণমূলে যোগ দেওয়া পঞায়েত সদস্যার স্বামী অর্জুন হালদার।  কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। 
Advertisement
এদিন সেই সরকারি কাজ নিয়ে প্রতিবাদ করায় তাঁকে তৃণমূলের একাংশ ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তিনি পাঁচজনের নামে থানায় অভিযোগ করেন। অর্জুনবাবু বলেন, ‘আমি শুধু বলেছিলাম সঠিকভাবে কাজ করতে। কারণ ওখানে ড্রেন তৈরিতে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছিল তা অতি নিম্নমানের। প্রতিবাদ করার জন্যই আমাকে মারধর করা হয়েছে।
চাপড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা মিতা বিশ্বাস বলেন, ওখানে ড্রেনের কাজ চলছিল। কিন্তু উনি কাজে বাধা দিচ্ছিলেন। আমার পঞ্চায়েত সমিতির এলাকার কাজ যেখানে ইচ্ছা করতে পারি। কিন্তু ওনার দাবি ওনাকে না জানিয়ে কোনও কাজ করা যাবে না। তখন অর্জুনবাবু আমার গায়ে হাত তোলেন। আমি থানায় অভিযোগ করেছি। আমার স্বামী কালু বিশ্বাসকেও মারধর করে।
সম্পর্কিত সংবাদ