সংবাদদাতা, চোপড়া: বাইকের সঙ্গে পিকআপের সংঘর্ষে গুরুতর জখম হলেন ৩ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দিঘাবানা এলাকায়। এদিন পিকআপটি ইসলামপুর থেকে দাসপাড়ার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে তিনজন ছিলেন। তড়িঘড়ি স্থানীয়রা জখমদের দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। চোপড়া থানার পুলিস পিকআপটিকে আটক করেছে।



