Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চীনের উস্কানিতে বিএনপি, জামাত নেতারা ভারত বিরোধী কথা বলছে: সিদ্দিকুল্লা

চীনের উস্কানিতে বিএনপি, জামাত নেতারা ভারত বিরোধী কথা বলছে: সিদ্দিকুল্লা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চীনের উস্কানিতে বাংলাদেশের বিএনপি, জামাত নেতারা ভারত বিরোধী কথা বলছে। এমনই দাবি করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার দুর্গাপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার বিল্ডিংয়ের নতুন অংশটির তিনি উদ্বোধন করতে আসেন। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। সেখানেই বাংলাদেশের নেতাদের ভারত বিরোধী মন্তব্য নিয়ে বলতে গিয়ে গ্রন্থাগার মন্ত্রী বলেন, ১৪২ কোটির দেশ ভারতবর্ষ। মুখে জল নিয়ে কুলকুচি করে ফেলে দিলে কত জল হবে একবার ভাবুন। আমরা ১৪২ কোটি ওরা ১৮ কোটি। চীনের উস্কানিতে এসব বলছে। মনে রাখতে হবে কোনও ধর্ম, অন্য ধর্মের প্রতি হিংসা করতে বলে না। এটাও মনে রাখতে হবে কয়েকজনের জন্য পুরো সম্প্রদায়কে বদনাম করা ঠিক নয়। আমি মনে করি সরকারের মধ্যে আলোচনার পাশাপাশি দুই বাংলার মানুষের মধ্যে আলোচনা প্রয়োজন। আমাদের দু’হাজার ২০০ কিলোমিটার বর্ডার। এই অশান্তিতে বাংলার ক্ষতিই সবচেয়ে বেশি।
Advertisement
সম্পর্কিত সংবাদ