Bartaman Logo
১০ জুন, ২০২৬

চেন্নাইয়ের সংস্থার ১০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

চেন্নাইয়ের সংস্থার ১০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চেন্নাই: কয়লা ব্লকে বরাদ্দ নিয়ে বড়সড় আর্থিক দু্র্নীতি হয়েছে। এমনই অভিযোগে চেন্নাইয়ের এক সংস্থার এক হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, কারচুপি করে ছত্তিশগড়ের পূর্ব ফতেপুর কয়লা ব্লক অধিগ্রহণের অভিযোগ ওঠে আরকেএম পাওয়ারজেন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। সেই সূত্রেই সম্প্রতি ওই সংস্থা ও তার সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। 
Advertisement
কয়লা ব্লক বরাদ্দের ভিত্তিতে পাওয়ার ফিনান্স কর্পোরশেন থেকে মোটা টাকার ঋণ নেয় অভিযুক্ত সংস্থাটি। পরে সেই ঋণের একটি বড় অংশ অর্থাৎ প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা এমআইপিপি নামে একটি বিদেশি সংস্থায় পাঠিয়ে দেয়। কিন্তু তদন্তে নেমে দেখা যায়, এই বিদেশি সংস্থাটি আসলে আরকেএম পাওয়ারজেন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ