Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চেন্নাইয়ে কাজে গিয়ে রামনগরের যুবকের মৃত্যু

চেন্নাইয়ে কাজে গিয়ে রামনগরের যুবকের মৃত্যু
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: চেন্নাইয়ে কাজ করতে গিয়ে হোটেলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা গেলেন রামনগরের এক যুবক। মৃত খোকন গায়েনের(২৫) বাড়ি রামনগর থানার খয়রাণ্ডা এলাকায়। জানা গিয়েছে, খোকন চেন্নাইয়ের একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে হোটেলের স্টোররুম থেকে চিনির বস্তা নামানোর সময় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যান তিনি। খোকনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান ওই যুবক। রবিবার দেহটি গ্রামে পৌঁছয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ