Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিনাকুড়িতে কোলিয়ারি অফিস ঘিরে বিক্ষোভ

চিনাকুড়িতে কোলিয়ারি অফিস ঘিরে বিক্ষোভ
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: স্থানীয়দের কাজের দাবিতে কোলিয়ারিতে বিক্ষোভ দেখাল চিনাকুড়ি এলাকার বাসিন্দারা।  শনিবার বাসিন্দারা চিনাকুড়ি ১-২ কোলিয়ারির অফিসে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, কোলিয়ারিটি বেসরকারি সংস্থার হাতে রয়েছে। সেখানে স্থানীয়দের কাজের দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। দীর্ঘ সাত মাস ধরে সেই দাবির কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন এলাকার মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে কোলিয়ারির অফিসের সামনে জমায়েত হন। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ