সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার রাতে মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চেনাকাটায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে আটক করে বিএসএফ। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে জওয়ানরা জানতে পারেন ওই যুবক বাংলাদেশি নাগরিক। রাতেই তাকে মাথাভাঙা থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বাংলাদেশের নাগরিক। তবে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে সে মানসিকভাবে অসুস্থ। এখনও নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।



