Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণা রোডে দুর্ঘটনায় কোতুলপুরের যুবকের মৃত্যু

চন্দ্রকোণা রোডে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুহিন ঘোষ(৩০)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর এলাকায়। এই ঘটনায় তাঁর ভাই জখম হয়েছেন।

চন্দ্রকোণা রোডে দুর্ঘটনায় কোতুলপুরের যুবকের মৃত্যু
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: চন্দ্রকোণা রোডে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুহিন ঘোষ(৩০)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর এলাকায়। এই ঘটনায় তাঁর ভাই জখম হয়েছেন। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাইকে তুহিন ঘোষ ও তুফান ঘোষ দুই ভাই রসকুণ্ডু এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় চন্দ্রকোণা রোড পুলিস ফাঁড়ির শোনপুর এলাকায় তাঁদের বাইকে একটি ট্রাক্টর ধাক্কা মারে। রাস্তার ধারে দুই ভাই ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে তুহিনবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর তুফানবাবুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 
মঙ্গলবার বিকালে চন্দ্রকোণা রোড এলাকায় একটি ঠেলাগাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোণা রোড ফাঁড়ির পুলিস ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিস জানিয়েছে, আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ