Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় হিমঘর কর্মীদের বেঁধে রেখে ট্রান্সফর্মারের যন্ত্রাংশ লুট

চন্দ্রকোণায় হিমঘর কর্মীদের বেঁধে রেখে ট্রান্সফর্মারের যন্ত্রাংশ লুট
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: হিমঘরের কর্মীদের বেঁধে রেখে ট্রান্সফর্মারের যন্ত্রাংশ সহ অন্যান্য জিনিসপত্র খুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে চন্দ্রকোণা থানার ভৈরবপুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, শনিবার সকালে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়।
Advertisement
ওই হিমঘরে দু’জন নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁদের মধ্যে রঞ্জন অধিকারী জানান, শুক্রবার রাতে তাঁরা ডিউটি করছিলেন। হঠাৎ মাঝরাতে প্রায় ১০ জন দুষ্কৃতী লাঠি ও অস্ত্র নিয়ে হিমঘরের ট্রান্সফর্মার রুমে ঢুকে পড়ে। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে তাঁদের হাত বেঁধে দেওয়া হয়। এক দেড় ঘণ্টা ধরে ট্রান্সফর্মারের যন্ত্রাংশগুলি খুলে নিয়ে চলে যায়। সেই সঙ্গে হিমঘরের আরও বেশ কিছু মূলবান জিনিসপত্র দুষ্কৃতীরা নিয়ে চলে যায়। রাতেই পুলিসকে খবর দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ