Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় গৃহবধূর মৃত্যুতে স্বামী গ্রেপ্তার

চন্দ্রকোণায় গৃহবধূর মৃত্যুতে স্বামী গ্রেপ্তার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: স্ত্রীকে মৃত অবস্থায় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিল স্বামী। মৃতদেহ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। খবর যায় পুলিসের কাছে। পুলিস মৃতের স্বামী রাজু মণ্ডলকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, মৃত গৃহবধূর নাম পুতুল মণ্ডল(৩২)। আনন্দপুর থানার তেঘড়াতে তাঁর বাড়ি। 
Advertisement
পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে পুতুলদেবীর সঙ্গে রাজুর বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি ছেলে রয়েছে। পুতুলদেবী দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। শনিবার স্ত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় রাজু। মৃত্যুর কারণ সন্দেহজনক হওয়ায় পুলিস রাজুকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ