Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় বাস ও লরির সংঘর্ষে জখম ১২

চন্দ্রকোণায় বাস ও লরির সংঘর্ষে জখম ১২
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: রবিবার আরামবাগ-ক্ষীরপাই রাস্তায় চন্দ্রকোণা থানার মহাবালায় যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ১২জন যাত্রী জখম হলেন। আরামবাগ থেকে আসা বাসটি ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে লরিটি দ্রুতগতিতে সামনে চলে আসে। বাসটি এক মোটরবাইক আরোহীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। দুর্ঘটনায় বাসে থাকা ১২জন যাত্রী জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। দ্রুত তাঁদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দা ও পুলিস দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ