Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল

চণ্ডীপুরে সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার চণ্ডীপুর ব্লকের সরিপুর সমবায় সমিতির ভোটে জয়ী হল তৃণমূল। এদিন ওই সমবায় সমিতির মোট ন’টি আসনে ভোট হয়। তারমধ্যে তৃণমূল আটটি এবং বিজেপি একটি আসনে জয়ী হয়। সরিপুর প্রাইমারি স্কুলে ওই ভোট হয়। একটি আসনে দুই দলের প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় টস হয়। টসে একটি মাত্র আসনে জয়ী হয় বিজেপি। এদিন ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ওই সমবায় সমিতির ভোট তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলের নেতারা উপস্থিত হন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, ব্লক সভাপতি সুনীল প্রধান প্রমুখ ছিলেন। অপরদিকে, বিজেপির জেলা নেতা পুলককান্তি গুড়িয়া, সুমন রায়, অংশুমান মান্না প্রমুখ ভোটগ্রহণ উপলক্ষ্যে সরিপুরে গিয়েছিলেন। গণনার পর তৃণমূল কর্মী-সমর্থকরা সবুজ আবির মেখে বিজয়োল্লাসে মাতেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ