Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুর ও নন্দকুমারে ২টি সমবায়ে জয়ী তৃণমূল

চণ্ডীপুর ও নন্দকুমারে ২টি সমবায়ে জয়ী তৃণমূল
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার চণ্ডীপুর ও নন্দকুমারে দু’টি সমবায় সমিতিতে জয়ী হল তৃণমূল। এদিন চণ্ডীপুর ব্লকে মুরাদপুর হবিচক সমবায় সমিতির ভোট ছিল। সেখানে মোট ৪০টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরাই সবকটি আসনে জয়ী হয়েছেন। এদিন মুরাদপুর লোকশিক্ষা মন্দিরে ভোট হয়। মোট ভোটার সংখ্যা ১০০৭। বিজেপি ৩৮টি আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপির দু’জন পঞ্চায়েত সদস্য শঙ্কর সাউ এবং নন্দদুলাল সাউ প্রার্থী হয়েছিলেন। যদিও বিজেপি সমর্থিত প্রার্থীরা খাতা খুলতে পারেননি। ভোট উপলক্ষ্যে তৃণমূল ও বিজেপি দুই দলের নেতারা নিজেদের ক্যাম্পে হাজির ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, ব্লক সভাপতি সুনীল প্রধান, স্নেহাংশুশেখর পণ্ডিত প্রমুখ ছিলেন। অপরদিকে, বিজেপি নেতা অংশুমান মান্না ও সুমন রায় সহ আরও অনেকে হাজির ছিলেন। তৃণমূল নেতা অমিয়কান্তিবাবু বলেন, সমবায়ীরা আমাদের উপর আস্থা রেখেছেন। এজন্য তাঁদের কৃতজ্ঞতা জানাই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ