Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে মহিলাকে খুনের ঘটনায় প্রতিবেশী যুবক গ্রেপ্তার

চণ্ডীপুরে মহিলাকে খুনের ঘটনায় প্রতিবেশী যুবক গ্রেপ্তার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: চণ্ডীপুর থানার মাজনাবেড়িয়া গ্রামে বিধবা মহিলাকে খুনের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণেন্দু পণ্ডা। ধৃত যুবক খুনের কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। বাড়িতে চুরি করতে গিয়ে দেখে ফেলায় শ্বাসরোধ করে খুন বলে পুলিস জানিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৩নভেম্বর মাজনাবেড়িয়া গ্রামে বাড়ি থেকে পূর্ণিমা খাস্কেল নামে এক বিধবা মহিলার গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। কান গড়িয়ে রক্ত গড়াচ্ছিল। তাঁর ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। পূর্ণিমাদেবী একা বাড়িতে ছিলেন। ঘটনার দিন তিনি পানীয় জল আনতে স্থানীয় একটি কলপাড়ে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় তিনি ওই প্রতিবেশী যুবককে ঘরের মধ্যে দেখতে পান। সেইসময় পূর্ণিমাদেবীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় বাড়ির মধ্যে পড়েছিলেন পূর্ণিমাদেবী। কিছুক্ষণ বাদে ধৃত যুবক ফের বাড়িতে ঢুকে ওই বিধবা মহিলার মৃত্যু নিশ্চিত করে বলে অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ