Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে ছাত্রী খুনে ধৃত অভিযুক্ত

চণ্ডীপুরে ছাত্রী খুনে ধৃত অভিযুক্ত
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: চণ্ডীপুরে ছাত্রী খুনে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আকাশ সামন্ত। তার বাড়ি চণ্ডীপুর থানার কুশলপুর গ্রামে। সোমবার ধৃতকে তমলুক সিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন পাঠান। থানার ওসি দীপককুমার অধিকারী বলেন, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত করে ওই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।প্রসঙ্গত, দশম শ্রেণির ছাত্রী শ্রাবণী ভুঁইয়া ধৃতের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেই আক্রোশে গত ১৮ জানুয়ারি তাকে জোর করে বিষ মেশানো পানীয় খাওয়ানো হয়। টানা ১৫দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার দুপুরে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ছাত্রীর বাড়ি চণ্ডীপুর থানার পূর্ব বিরামপুর গ্রামে। সে চণ্ডীপুরের বরোজ হাইস্কুলে পড়াশোনা করত। শ্রাবণীর সঙ্গে থাকা তার সহপাঠী নীলা ভুঁইয়াকেও জোর করে কীটনাশক মেশানো পানীয় খাওয়ানো হয়েছিল। সে এখন তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই আকাশ বেপাত্তা ছিল। রবিবার শ্রাবণীর মৃত্যুর পর পুলিস অভিযুক্তের খোঁজে তেড়েফুঁড়ে নামে। এদিন রাতেই তাকে পাকড়াও করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ