Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে বিষাক্ত পানীয় খাওয়ানো অপর ছাত্রীর মৃত্যু

চণ্ডীপুরে বিষাক্ত পানীয় খাওয়ানো অপর ছাত্রীর মৃত্যু
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: চণ্ডীপুরে পানীয়ের সঙ্গে বিষ খাওয়ানোর ঘটনায় চিকিৎসাধীন অপর ছাত্রীও মারা গেল। মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ নীলা ভুঁইয়া(১৫) নামে ওই ছাত্রী তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এরআগে রবিবার চিকিৎসাধীব অবস্থায় শ্রাবণী ভুঁইয়া নামে একজনের মৃত্যু হয়। পর পর দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ চণ্ডীপুরের পূর্ব বিরামপুর গ্রাম।
Advertisement
উল্লেখ্য, গত ১৮তারিখ শ্রাবণী এবং নীলা দু’জনে সরস্বতী পুজোর কার্ড দিতে বেরিয়েছিল। তারা বরোজ হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে। অন্য স্কুলে কার্ড দিয়ে ফেরার সময় তাদের পথ আটকায় আকাশ সামন্ত নামে এক যুবক। আকাশ শ্রাবণীকে বিয়ের প্রস্তাব দেয়। আগেও সে একাধিকবার তাকে প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাব নাকচ করার পর আকাশ দু’জনকে জোর করে ঠান্ডা পানীয় খাওয়ায়। তাতে কীটনাশক মেশানো ছিল। ওই পানীয় খাওয়ার পর দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার শ্রাবণীর মৃত্যু হয়। ওইদিন রাতেই চণ্ডীপুর থানার পুলিস আকাশকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অপর ছাত্রী নীলার মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ