নিজস্ব প্রতিনিধি, তমলুক: শনিবার সকালে চণ্ডীপুর থানার মাজনাবেড়িয়া গ্রামে এক বৃদ্ধের দেহ উদ্ধর ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতের নাম ফণীভূষণ পাত্র(৬৫)। বাড়ি ওই থানার ডিহিপুরুলিয়া গ্রামে। এদিন সকাল ৫টা নাগাদ গ্রামের রাস্তার উপর ওই বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁকে খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। পুলিস দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। যদিও পুলিসের দাবি, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু জানা যাবে।



