Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চেন টানার অপরাধে রেকর্ড আয় রেলের 

চেইন পুলিংয়ের অপব্যবহার থেকে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে রেকর্ড আয় করল উত্তরপূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতবছর আরপিএফ অ্যালার্ম চেইন পুলিংয়ের অপব্যবহারে ২,১০৫টি ঘটনা ধরেছে।

চেন টানার অপরাধে রেকর্ড আয় রেলের 
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: চেইন পুলিংয়ের অপব্যবহার থেকে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে রেকর্ড আয় করল উত্তরপূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতবছর আরপিএফ অ্যালার্ম চেইন পুলিংয়ের অপব্যবহারে ২,১০৫টি ঘটনা ধরেছে। এই ঘটনায় ২,১১২ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের কাছ থেকে ৮ লক্ষ ৩৭ হাজারের বেশি টাকা জরিমানা বাবদ আদায় করা হয়। কপিঞ্জলকিশোর শর্মা বলেন, যাত্রীবাহী ট্রেনে অ্যালার্ম চেইনের অপব্যবহার ট্রেন চলাচলের সময়ানুবর্তিতাকে প্রভাবিত এবং রেলের ক্ষতি করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ