Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চীনা রসুন রুখতে অভিযানে নামতে চলেছে পুরসভা

চীনা রসুন রুখতে অভিযানে নামতে চলেছে পুরসভা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: চীনা রসুন রুখতে এবার অভিযান চালাবে ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ি শহরের প্রায় প্রতিটি বাজারেই কমবেশি বিক্রি হচ্ছে চীনা রসুন। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই রসুন শিলিগুড়ি থেকে নিয়ে এসে বিক্রি করছে। স্বাস্থ্যের পক্ষে এই রসুন ক্ষতিকর হওয়ায় বহুদিন আগেই এর বিক্রিতে লাগাম টেনেছিল পুরসভা। কিন্তু সেভাবে অভিযান না হওয়ায় বাজারে বিক্রি হচ্ছে এখনও। 
Advertisement
ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, আমরা এর মধ্যেই চীনা রসুনের বিরুদ্ধে অভিযানে নামব। নিলয় রায় নামে ধূপগুড়ির এক বাসিন্দা বলেন, এই শহরে খোলা বাজারে বিক্রি হচ্ছে চীনা রসুন। 
সম্পর্কিত সংবাদ