নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের নর্থ বেঙ্গল শাখা শনিবার সফলভাবে নর্থ বেঙ্গল রিয়্যাজিনড ২০২৪-এর আয়োজন করল। এদিনের অনুষ্ঠানটি শুরু হয় আইসিসি উত্তরবঙ্গের চেয়ারম্যান উমাং মিত্তালের স্বাগত বক্তৃতার মাধ্যমে। অনুষ্ঠানে উত্তরবঙ্গের শিল্পে সহযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার প্রতিশ্রুতি তুলে ধরা হয়। উত্তরবঙ্গের একাধিক জায়গায় নতুন নতুন কোন কোন শিল্পকে উন্নত করা যায় সে বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পপতিরা এদিনের এই সভায় অংশ নেন।



