Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চলতি বছরে ৪৮টি মামলার সাজা ঘোষণা

চলতি বছরে ৪৮টি মামলার সাজা ঘোষণা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চলতি বছরে জলপাইগুড়ি জেলায় ৪৮টি মামলায় সাজা ঘোষণা করেছে আদালত। যার মধ্যে পকসো মামলা রয়েছে ১৬টি। গত এক বছরে আটটি খুনের মামলায় সাজা ঘোষণা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে। এছাড়াও সাজা ঘোষণা হওয়া অন্যান্য মামলার মধ্যে রয়েছে অ্যাসিড হামলা থেকে অপহরণ এমনকী অনুপ্রবেশ। 
Advertisement
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, প্রতিটি খুনের মামলাতেই আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পকসো মামলায় সাত বছর থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে। অ্যাসিড হামলায় অভিযুক্তের সাজা হয়েছে ১৫ বছর জেল। 
জেলার পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, প্রতিটি ঘটনায় পুলিস দ্রুত তদন্ত করে আদালতের চার্জশিট জমা দেওয়াই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে এবং দোষীরা সাজা পেয়েছে। 
চলতি মাসেই জলপাইগুড়ি জেলায় ১০টি পকসো মামলায় সাজা ঘোষণা করেছে আদালত। এছাড়াও একটি খুন ও একটি খুনের চেষ্টার মামলায় সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ি আদালত। আদালত সূত্রে খবর, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনায় ২০টি মামলার ক্ষেত্রে সাজা ঘোষণা হয়েছে চলতি বছরে। একটি অ্যাসিড হামলার ঘটনা, একটি অপহরণের ঘটনা, বৈদ্যুতিক আইনে দায়ের হওয়া একটি মামলায় সাজা ঘোষণা হয়েছে চলতি বছরে।
সম্পর্কিত সংবাদ