Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চালুর পরই বিকল ওয়াটার এটিএম, গোসাবায় ক্ষোভ

ঘটা করে ওয়াটার এটিএমের উদ্বোধন করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। কিন্তু চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিকল হয়ে যায় সেই মেশিন। গোসাবা বাজারে এমন কাণ্ডে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমনিতেই এই দ্বীপ জুড়ে পানীয় জলের সমস্যা রয়েছে।

চালুর পরই বিকল ওয়াটার এটিএম, গোসাবায় ক্ষোভ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘটা করে ওয়াটার এটিএমের উদ্বোধন করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। কিন্তু চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিকল হয়ে যায় সেই মেশিন। গোসাবা বাজারে এমন কাণ্ডে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমনিতেই এই দ্বীপ জুড়ে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই জল কষ্ট দূর করতেই এই জলসত্র চালু করা হয়েছিল। সাধারণ মানুষের অভিযোগ, পাশের একটি খাল থেকে জল তুলে পরিস্রুত করে এই ওয়াটার এটিএমের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু হয়েছিল। কিন্তু শুরু থেকেই সেই জলে এত দুর্গন্ধ এবং নোংরা পড়ছিল যে, তা পান করার অযোগ্য হয়ে উঠেছিল। তারপর সেই মেশিন থেকে জল পড়াই বন্ধ হয়ে গিয়েছে। মাস দেড়েক আগে গোসাবার মূল ভূখণ্ডে ভ্যান স্ট্যান্ডের ঠিক পাশেই এই ওয়াটার এটিএমের উদ্বোধন করা হয়েছিল। এখনও সেই মেশিনের গ্রিলে উদ্বোধনের ফিতে ঝুলছে। কিন্তু গরম পড়তে না পড়তেই বিকল হয়ে পড়েছে সেই মেশিন। স্থানীয় দোকানদাররা বলছেন, এখানে এক টাকা এবং দু’টাকা দিলে যথাক্রমে ৫০০ মিলিলিটার এবং ১ লিটার করে জল পাওয়া যেত। কিন্তু এখন সেটা আরও বেশি দামে কিনে খেতে হচ্ছে। কারণ মেশিন খারাপ। ওয়াটার এটিএম বসানোর সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও, কেন সেটা এত তাড়াতাড়ি বিকল হয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। রক্ষণাবেক্ষণের অভাবেই কি এই পরিণতি? এই নিয়ে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, বিষয়টি আমার নজরে কেউ আনেননি। তবে দ্রুত যাতে সেটি সারাই করা হয়, সেই ব্যবস্থা করা হবে। এদিকে, গোসাবার মত বারুইপুর সহ জেলার আরও কয়েকটি জায়গায় এই ওয়াটার  এটিএম বহুদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলে 
Advertisement
অভিযোগ। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ