Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চলন্ত গাড়িতে আগুন, চাঞ্চল্য

চলন্ত গাড়িতে আগুন, চাঞ্চল্য
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল ফালাকাটা শহরের নেতাজি রোড এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের চেষ্টায় প্রায় দশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, পাঁচমাইল এলাকা থেকে খড়বোঝাই করে একটি পিকআপ ভ্যান মাথাভাঙা-২ ব্লকের সিঙ্গিজানির দিকে যাচ্ছিল। ফালাকাটার নেতাজি রোডে আসতেই গাড়ি থেকে আচমকা ধোঁয়া বের হতে থাকে। জনবহুল এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পরে স্থানীয় ব্যবসায়ীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িচালক মিরাজ বর্মন বলেন, ব্যাটারি থেকে শর্ট সার্কিটের জেরে সম্ভবত আগুন লেগেছিল। তবে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ