Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চালকের মৃত্যু  

চালকের মৃত্যু
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ভাতার থানার ওড়গ্রামে ডাম্পারের ধাক্কায় এক লরি চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রবি খান(৩২)। বীরভূমের মহম্মদবাজার থানার কাবিলনগরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে লরিতে পাথর বোঝাই করে মেমারিতে আসছিলেন তিনি। ওড়গ্রামের কাছে লরি দাঁড় করিয়ে টায়ার পরীক্ষা করার সময় একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ