সংবাদদাতা, কুমারগ্রাম: সোমবার শামুকতলা থানার অন্তর্গত কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। সন্ধ্যা নাগাদ আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের পক্ষ থেকে বারোবিশায় এই খবর জানানো হয়েছে। শামুকতলা থানার অন্তর্গত পুটিমারি, সম্বলপুর, শ্রীনাথপুর, পানবাড়ি, লোহারডাঙ্গি এলাকায় অভিযান চালান আবগারি কর্মীরা। ওই অভিযানে ৩০লিটার চোলাই এবং ৬৬০ লিটার উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।



