সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহর ও গ্রামীণ এলাকায় বাড়ছে চোলাই বিক্রি। মঙ্গলবার রাতেও কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি থেকে ২০ লিটার চোলাই বাজেয়াপ্ত করে পুলিস। গ্রেপ্তার করা হয় রাজীব রায় নামে এক চোলাই বিক্রেতাকে। ধৃত ব্যক্তি ব্যাগে করে চোলাইয়ের বোতল নিয়ে বিক্রির জন্য যাচ্ছিল। সেই সময় ডাকবাংলো রোড থেকে গ্রেপ্তার করা হয় রাজীবকে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে খবর ছিল ওই ব্যক্তি চোলাই বিক্রির জন্য যাচ্ছে। সেই খবর পেয়েই গ্রেপ্তার করা হয়েছে রাজীবকে।



