Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোলাই সহ গ্রেপ্তার

চোলাই সহ গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ১০ লিটার চোলাই সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। শনিবার রাতে কালিয়াগঞ্জ শহরের ধনকৈল পঞ্চানন মোড় সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। ধৃতের নাম পবনকুমার রায়। বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুরে। 
Advertisement
কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, রাস্তার পাশে বসে অবৈধভাবে চোলাই বিক্রির অভিযোগে পবনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই। রবিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।
সম্পর্কিত সংবাদ