Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসায় গাফিলতিতে যুবতীর মৃত্যু, অভিযোগ

চিকিৎসায় গাফিলতিতে যুবতীর মৃত্যু, অভিযোগ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক আদিবাসী যুবতীর মৃত্যুর অভিযোগ উঠেছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। সাধারণ ফোঁড়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবতী। প্রায় আট দিন ধরে তাঁকে হাসপাতালের বেডেই ফেলে রাখা হয়। এরপর শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবার জানিয়েছে, মৃত যুবতীর নাম চঞ্চলা মুর্মু (২৬)। তাঁর বাড়ি হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের একলাশপুরে। বেশ কিছুদিন ধরে শরীরের পিছনের অংশে তাঁর ফোঁড়া হয়েছিল। এনিয়ে পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিস। মালদহ মেডিক্যাল হাসপাতালের এমএসভিপি প্রসেনজিত বর বলেন, গত শনিবার রোগীকে অপারেশন করা হয়েছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। কোনও গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ