Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি টোপ দিয়ে প্রতারণা, অভিযুক্ত কালনার সিভিক ভলান্টিয়ার

চাকরি টোপ দিয়ে প্রতারণা, অভিযুক্ত কালনার সিভিক ভলান্টিয়ার
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: চাকরি দেওয়ার টোপ দিয়ে এক মহিলার কাছে থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে কালনার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ওই মহিলা অনলাইনে লিখিত অভিযোগ করেছেন। পুলিস তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, অনলাইনে আসা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ওই মহিলার বাড়ি নদীয়ার গাংনাপুরে। তিনি দাবি করেছেন, চাকরির প্রতিশ্রতি দিয়ে দফায় দফায় তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাওয়া হয়েছে। চাকরি না হওয়ায় তিনি টাকা ফেরত চান। সেই সময় তাঁকে ভয় দেখিয়ে দমানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুলিসের গাড়ির চালক গ্রেপ্তার হয়েছে। মেমারিতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ