Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত ১

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগর থানার পুলিস। ধৃতের নাম চন্দন দাস। জানা গিয়েছে, ২০২২ সালে সাগরের সুমতিনগরের এক বাসিন্দার কাছ থেকে চাকরি করে দেওয়ার নাম করে চন্দন দেড় লক্ষ টাকা নিয়েছিল।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত ১
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগর থানার পুলিস। ধৃতের নাম চন্দন দাস। জানা গিয়েছে, ২০২২ সালে সাগরের সুমতিনগরের এক বাসিন্দার কাছ থেকে চাকরি করে দেওয়ার নাম করে চন্দন দেড় লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু তাঁকে চাকরির ব্যবস্থা করে দিতে পারেনি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা ও মেয়েকে সাগর ও পাথরপ্রতিমায় চাকরি পাইয়ে দেওয়ার কথা ছিল তার। চাকরি না পাওয়ায় ওই ব্যক্তি সাগর থানায় চন্দনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিস চন্দনকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ