Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি দেওয়ার নামে প্রতারণা চাকদহে, দুই যুবক গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে প্রতারণা চাকদহে, দুই যুবক গ্রেপ্তার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল চাকদহ থানার পুলিস। ধৃত দুই যুবকের নাম সৌরভ রায় ও অনির্বাণ হালদার। তাদের তেহট্টের মোবারকপুর থেকে প্রথমে তেহট্ট থানার পুলিস আটক করে। রবিবার তাদের চাকদা থানার পুলিস গ্রেপ্তার করে নিয়ে যায়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক চাকরি দেওয়ার নাম করে চাকদহ এলাকার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তুলেছিল। কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেলেও সেই যুবকদের চাকরি হয়নি। তাঁরা ওই দুই যুবকের কাছে টাকা ফেরত চাইলেও টাকা ফেরত পাচ্ছিলেন না। এইভাবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর শনিবার তাঁরা প্রতারণায় অভিযুক্ত ওই দুই যুবকের খোঁজে তেহট্ট থানার মোবারকপুরে আসেন। সেখানে একটি বাড়িতে ওই দুই যুবকের সঙ্গে দেখা হয়। প্রতারিতরা টাকা ফেরত চান দুই যুবকের কাছে। এই নিয়ে দুই পক্ষের বচসা শুরু হয়। খবর পেয়ে তেহট্ট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস সব ঘটনার কথা শুনে ওই দুই যুবককে আটক করে। দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রতারিত যুবকরা তেহট্ট থানায় অভিযোগ না করে বাড়ি ফিরে চাকদহ থানায় দুই যুবকের নামে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তাদের গ্রেপ্তার করে। সুদীপ্ত বসু নামে প্রতারিত এক যুবক বলেন, কলকাতা পুরসভায় চাকরি করে দেবে বলে তাঁর কাছ থেকে দুই লক্ষ ৬৬ হাজার টাকা নেয় অভিযুক্তরা। 
সম্পর্কিত সংবাদ