উপকরণ: বোনলেস চিকেন বা চিকেন কিমা ৫০০ গ্রাম, টক দই ১৫০ গ্রাম, মাখন ২ টেবিল চামচ, ডিম ১টা, কাজুবাদাম ১০টা, পোস্ত ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, মৌরি গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, এলাচ গুঁড়ো ১ টেবিল চামচ, দারচিনি ১ ইঞ্চি, রসুন বাটা ১ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা বাটা ২ চা চামচ, বেরেস্তা ২ টেবল চামচ, নুন, চিনি, সাদা তেল পরিমান মতো।
Advertisement
প্রণালী: চিকেন, মাখন, নুন, আদা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা সব একসঙ্গে নিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিন। এবার ঢাকা দিয়ে তা ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন। একঘণ্টা পরে ফ্রিজ থেকে পেস্টটা বার করে দুই হাতের তালুতে তেল মেখে মাঝারি সাইজের বলের আকারে তা গড়ে নিন। একটি প্যানে দই আর ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর একে একে ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, স্বাদমতো নুন, চিনি, সাদাতেল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর তা গ্যাসে বসিয়ে নড়াচাড়া করুন। বেশ ফুটে উঠলে গোস্তাবাগুলো দিয়ে ফুটিয়ে নিন। গোস্তাবা উল্টেপাল্টে দেবেন। আর খেয়াল রাখবেন যেন না ভাঙে। তারপর উপরে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি চিকেন গোস্তাবা।



