Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চিকেন দম বিরিয়ানি

চিকেন দম বিরিয়ানি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
উপকরণ: চিকেন ৫০০ গ্রাম, নুন ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, বাসমতি চাল ২৫০ গ্রাম, পেঁয়াজ বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, টক দই ৪ চা চামচ,আলু ২-৩ টি, (নুন, হলুদ, জাফরান, সর্ষের তেল, অল্প শাহী বিরিয়ানি মশলা, ঘি মাখিয়ে আলু ভেজে নিন), তেজপাতা ৫-৬টি, গোলাপ জল ১ চা চামচ, কেওড়া জল ২ চা চামচ, বেরেস্তা করা পেঁয়াজ। 
Advertisement
প্রণালী: চিকেনের টুকরোয় নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কেওড়া জল, শাহী বিরিয়ানি মশলা ও টক দই মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। বাসমতী চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। তারপর হাঁড়িতে ৬ কাপ জল ফোটান। তাতে নুন দিন। সাদা কাপড়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জৈত্রী গুঁড়ো পুঁটলির মতো করে বেঁধে হাঁড়িতে ফেলে দিন। জল ফুটলে চাল দিন। ৮০ শতাংশ সেদ্ধ করে নামান। বাড়তি জল ঝরিয়ে নিন। পুঁটুলির মশলাটা রেখে দিন। গরম দুধে জাফরান গুলে রাখুন। ম্যারিনেট করা মাংস কষান। হঁড়িতে ঘি গরম করে নিন। একটা বাটিতে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর মিশিয়ে নিন। হাঁড়ির তলার দিকে তেজপাতা বিছিয়ে দিন। স্তরে স্তরে আলু, মাংস, ভাত, বেরেস্তা, একটু শাহী বিরিয়ানি মশলা সাজান। কেওড়া জলের মিশ্রণ দিন। শেষে জাফরান দিন। হাঁড়ি দমে ৩০ মিনিট রাখুন। আঁচ বন্ধ করে ১০ মিনিট  বাদে ঢাকা খুলে সার্ভ করুন।
Advertisement
সম্পর্কিত সংবাদ