সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার সকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। এতে স্বস্তিতে মাল ব্লকের ডামডিম গ্রামপঞ্চায়েত এলাকার চাকলাবস্তিবাসী। পরে মালস্কোয়াডের বনকর্মীরা খাঁচা সহ চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে যান।
Advertisement
কিছুদিন ধরে এলাকায় উপদ্রব করছিল একটি চিতাবাঘ। সন্ধ্যার পর চিতাবাঘটি গ্রামে ঢুকে হাঁস-মুরগি ছাগল তুলে নিয়ে যেত। কয়েকদিন আগে বনকর্মীরা ওই এলাকায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখেন। এদিন সকালে ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। এরপরই খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।



