সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট ব্লকের চকচন্দন গ্রামে এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সুফল টুডুর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির মালিকের অভিযোগ, প্রায় ১৫ হাজার টাকা ও পাঁচভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে চোরেরা। তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম না। পরিবারের সবাই মিলে তপনে গিয়েছিলাম। প্রতিবেশিদের মাধ্যমে জানি, আমার বাড়িতে চুরি হয়েছে। এরপর এসে দেখি আলমারি ভেঙে ১৫ হাজার টাকা নগদ ও পাঁচভরি সোনা চুরি হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি। বালুরঘাট থানার পুলিস ঘটনাটি তদন্ত শুরু করেছে।



