সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার চেক জালিয়াতির ঘটনায় পুলিসের জালে পড়ল আরও একজন। কলকাতার মহেশতলা থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, ধৃত ফজলুর রহমান মল্লিকের বাড়ি কলকাতায়। বালুরঘাট থানার পুলিস শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার সকালে বালুরঘাটে নিয়ে আসে। আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিস হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
Advertisement
পুলিস সূত্রে খবর, চেক জালিয়াতি কাণ্ডে কলকাতার মহম্মদ ইশাক খান এবং ওয়াসিম আক্রামকে গ্রেপ্তার করে বালুরঘাটে আনা হয়েছিল। জালিয়াতিতে তাদের দু’জনকে সাহায্য করেছিল ফজলুর। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, ধৃত জালিয়াতি চক্রের বড় মাথা। পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।
অন্যদিকে, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শুনেছি ওই ঘটনায় আরও একজন গ্রেপ্তার হয়েছে। পুলিস তদন্ত করছে।
পুলিস সূত্রে খবর, গত ১২ ও ১৩ নভেম্বর বালুরঘাট পুরসভার তিনটি চেক জমা দিয়ে মোট ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা তোলা হয়। ১৩ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নজরে আসতেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে বালুরঘাট থানার পুলিস কলকাতা থেকে দু’জনকে গ্রেপ্তার করে। এবার আরও একজন জালে পড়ল।