Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্তানহীনতা নিয়ে অশান্তির জের? ইটাহারে রঙ মিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধার

শোবার ঘর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারের কেওটাল গ্রামে

সন্তানহীনতা নিয়ে অশান্তির জের? ইটাহারে রঙ মিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: শোবার ঘর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারের কেওটাল গ্রামে। মৃতের নাম শ্যামল বর্মন (৩০)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে দুর্গাপুর এলাকায় বিয়ে হয় পেশায় রঙমিস্ত্রি শ্যামলের। কিন্তু তাঁদের কোনো সন্তান নেই। ফলে মাঝে মধ্যে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকত। মাসকয়েক থেকে স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে ডাকতে গেলে সাড়া দেননি শ্যামল। এরপর দরজা ভেঙে ভিতরে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়।

Advertisement

মৃতের খুড়তুতো দাদা শঙ্কর বর্মন বলেন, সন্তান না থাকায় ভাই ও তার স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝামেলা হত। সেই কারণে ভাই আত্মঘাতী হয়েছে বলে আমাদের ধারণা। পুলিশ তদন্ত করে দেখুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ