Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাসের শিশু বিক্রির চেষ্টা, গ্রেপ্তার দম্পতি

একমাসের শিশু বিক্রি করতে এসে ধরা পড়ে গেল দম্পতি। সোমবার সকালে মাল শহরের রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে ধরে পুলিসের হাতে দেন স্থানীয়রা।

একমাসের শিশু বিক্রির চেষ্টা, গ্রেপ্তার দম্পতি
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: একমাসের শিশু বিক্রি করতে এসে ধরা পড়ে গেল দম্পতি। সোমবার সকালে মাল শহরের রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে ধরে পুলিসের হাতে দেন স্থানীয়রা। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দম্পতি প্রথমে মালশহর লাগোয়া রাজা চা বাগানের পাকালাইনে শিশুটিকে বিক্রির জন্য নিয়ে যায়। তা দেখে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে ওই দম্পতি। সেখান থেকে কোনওমতে তারা পালিয়ে মালবাজার পুরনো রেলস্টেশনের প্লাটফর্মে আসে।  তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজনও স্টেশন এলাকায় আসেন। স্থানীয়রা তাদের জানান, ওই দম্পতির শিশু বিক্রির জন্য লোকজনকে বলছে।  এরপর দম্পতিকে ঘিরে ধরেন দৈনন্দিন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে, দম্পতির নাম রাজেশ মিশ্র এবং অনিতা ওরাওঁ। যদিও অনিতা ওরাওঁয়ের আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে। রাজেশ মিশ্র বানারহাটের কারবেলা চা বাগানের বাসিন্দা। অনিতা ওরাওঁ বানাহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা। তাদের কথায় অনেক অসঙ্গতি ধরা পড়ে। উপস্থিত সাধারণ মানুষের সামনে তারা শিশু বিক্রির অভিযোগ স্বীকার করে নেয়।
যদিও এ ব্যাপারে মালবাজার শহর লাগোয়া পাকালাইন এলাকার বাসিন্দারা বলেন, সকালে এক দম্পতি টোটো করে এসে একমাসের একটি শিশু বিক্রির ফন্দি এঁটেছিল। সেই শিশু কিনতে হলে নাকি তাদের ৫০ হাজার টাকা দিতে হবে। এলাকার মানুষজন এই ঘটনা দেখেই তাদেরকে ঘিরে ধরে। আমরা  পুলিসে খবর দেই। ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিস। কিছুক্ষণ চাপানউতরের পর পুলিস তাদের আটক করে থানায় নিয়ে আসে। 
মাল থানার আইসি সোম্যজিত্ মল্লিক বলেন, এক দম্পতিকে আটক করা হয়েছে। অনেকের অভিযোগ, নিজের শিশুকে তারা বিক্রি করতে চাইছিল। ওই দম্পতির পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ