নয়াদিল্লি: তিন বছরের খুদে। পড়াশুনোর অভ্যাস তৈরি করতে প্লে-স্কুলে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু, বিগত কয়েকদিন ধরেই শিশুর আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন তাঁরা। সন্তান বাথরুমে যেতে চাইছিল না। অকারণে খিটখিট করছিল। সেইসঙ্গে সারা রাত কান্নাকাটি। উদ্বিগ্ন অভিভাবকরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে দেখা যায়, শিশুটির কানের মধ্যে ক্ষত রয়েছে। এছাড়া শরীরে একাধিক নিগ্রহের চিহ্নও মিলেছে। তাতেই সন্দেহ হয় বাবা-মায়ের। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, প্রিস্কুলেই নিয়মিত নিগ্রহের শিকার হচ্ছে সন্তানকে। চেয়ারে বেঁধে রাখারও চেষ্টা করছেন অ্যাটেনডেন্ট। বিষয়টি জানার পরই শুক্রবার প্রতিষ্ঠানের ডিরেক্টর, প্রিন্সিপাল, শিক্ষক ও অ্যাটেনডেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শিশুর বাবা। তদন্তে নেমে অভিযুক্ত অ্যাটেনডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিগ্রহ ছাড়াও শিশুর পরিবারের তরফে আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শিশুর বাবা। তিনি পেশায় আইনজীবী। তাঁর অভিযোগ, সন্তানের শরীরে আঘাতে চিহ্ন দেখে স্কুলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাই।



