Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক উচ্চাকাঙ্খা রয়েছে ককরোচ নেতাদেরও: ওয়াংচুক

যন্তরমন্তরের ককরোচ জনতা পার্টির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। জেন জির মুখ হিসাবে উঠে এসেছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার মতো নেতারা।

রাজনৈতিক উচ্চাকাঙ্খা রয়েছে  ককরোচ নেতাদেরও: ওয়াংচুক
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যন্তরমন্তরের ককরোচ জনতা পার্টির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। জেন জির মুখ হিসাবে উঠে এসেছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার মতো নেতারা। ইতিমধ্যেই ‘কচরোচ’ শিবিরের নেতারা জানিয়েছেন, প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতেই তাঁরা আগ্রহী। কিন্তু ভবিষ্যতে কি তাঁরা রাজনৈতিক দল গঠন করবেন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এরইমধ্যে যন্তরমন্তরে অনশনকারী লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক বলেছেন, সিজেপি’র প্রতিষ্ঠাতাদেরও রাজনৈতিক উচ্চাকাঙ্খা রয়েছে। আর এতে কোনো ভুল নেই। 

Advertisement

সোনাম আরও বলেছেন, তিনি চান যুব সম্প্রদায় আরও বেশি করে রাজনীতিতে যোগ দিক। নিজেরাই দল গঠন করুক। একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। সেখানে বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন এই পরিবেশ কর্মী। যন্তরমন্তরে জেন জি আন্দোলনের অংশ হওয়ায় খুব কাছ থেকে ককরোচ নেতাদের দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন পডকাস্টে। ওয়াংচুকের কথায়, আমার মনে হয় ককরোচ নেতাদের রাজনৈতিক উচ্চাকাঙ্খা রয়েছে। তবে এতে দোষের কিছু নেই। আসলে ওঁরা তো সাধুসন্ত নয় যে কোনো প্রত্যাশা থাকবে না। এব্যাপারে ওঁরা কিছু না বললেও আমার এটাই মনে হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ