Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

দূষিত জলেই ইন্দোরে মৃত ২৪: রিপোর্ট

পানীয় জলের সঙ্গে নিকাশি নালার জল মিশে যাওয়ার ফলেই মধ্যপ্রদেশের ইন্দোরে ২৪ জনের মৃত্যু হয়েছিল। এক সদস্যের বিচারবিভাগীয় কমিশন তদন্তের শেষে এমনই রিপোর্ট দিল।

দূষিত জলেই ইন্দোরে মৃত ২৪: রিপোর্ট
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: পানীয় জলের সঙ্গে নিকাশি নালার জল মিশে যাওয়ার ফলেই মধ্যপ্রদেশের ইন্দোরে ২৪ জনের মৃত্যু হয়েছিল। এক সদস্যের বিচারবিভাগীয় কমিশন তদন্তের শেষে এমনই রিপোর্ট দিল। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ভগীরথপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ইন্দোর পুরনিগম ওই জল সরবরাহ করেছিল। কমিশন জানিয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় দেরির জন্য নর্মদা জলপ্রকল্পের নতুন পাইপ বসানো যায়নি। তার জেরেই এই বিপত্তি ঘটে। কমিশনের সদস্য মধ্যপ্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলকুমার গুপ্ত তাঁর রিপোর্ট জমা দিয়েছেন। যদিও স্থানীয়দের দাবি, ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ