সংবাদদাতা, হলদিবাড়ি: এক নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল পুলিস। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ৭৪ নম্বর নিজতরফ শাঁখারিয়া পাড়া এলাকায়। মঙ্গলবার ওই এলাকার এক নাবালিকা বিয়ের দাবিতে নাবালকের বাড়িতে হাজির হয়। সেই নাবালকের পরিবারের সদস্যরা পুলিসের দ্বারস্থ হন। এরপর হলদিবাড়ি থানার পুলিস গিয়ে সেই নাবালিকাকে উদ্ধার করে হলদিবাড়ি চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।



